চাকরিসূচি

তথ্য মোছা Delete your data

চাকরিসূচি-তে কোনো অ্যাকাউন্ট নেই। আপনার আবেদন, তারিখ, নোট আর ফাইল সব আপনার ফোনেই থাকে, তাই মোছাও আপনার হাতে।

ফোনের সব তথ্য মুছতে

  • অ্যাপটা আনইনস্টল করুন, অথবা
  • ফোনের সেটিংসে গিয়ে Apps → চাকরিসূচি → Storage → Clear data চাপুন (ফোনভেদে নাম একটু আলাদা হতে পারে)।

নিজে কোনো ব্যাকআপ ফাইল (Google Drive, ইমেইল বা অন্য কোথাও) রেখে থাকলে সেটা সেখান থেকে আলাদা করে মুছুন। ব্যাকআপ ফাইল আমরা কখনো পাই না।

ব্যবহারের হিসাব পাঠানো বন্ধ করতে

অ্যাপের সেটিংস → অ্যাপ সম্পর্কে পাতায় “ব্যবহারের হিসাব পাঠান” বন্ধ করুন। তখন আর কিছু গোনা বা পাঠানো হয় না, আর এখনো না পাঠানো হিসাব মুছে যায়।

সার্ভারে পাঠানো তথ্য মুছতে

সার্ভারে যায় শুধু আপনার নিজে পাঠানো “ভুল তথ্য জানান” রিপোর্ট আর তালিকায় নেই এমন নাম, আর দিনে একবার নাম-পরিচয় ছাড়া কয়েকটা সংখ্যা। কোনোটাতেই আপনার নাম, ফোন নম্বর বা ফোনের আইডি থাকে না, তাই কোনটা আপনার, আমরা নিজে থেকে চিনতে পারি না।

কোনো রিপোর্ট বা নাম মুছতে চাইলে nupurkhatunpro@gmail.com-এ লিখুন: কোন বিজ্ঞপ্তি বা কোন নাম, আনুমানিক কবে পাঠিয়েছিলেন আর কী লিখেছিলেন। যতটা মেলে, মুছে দেব। ব্যবহারের হিসাব সব ফোনের যোগফল হিসেবে থাকে, তাই তার মধ্যে কোনো একজনের অংশ আলাদা করা বা মোছা যায় না।

পুরো গোপনীয়তা নীতি

English

চাকরিসূচি (Chakrisuchi) has no accounts. Your applications, dates, notes and files stay on your phone, so deleting them is in your hands.

Delete everything on your phone

  • Uninstall the app, or
  • open your phone's Settings → Apps → Chakrisuchi → Storage → Clear data (the names differ a little between phones).

If you saved a backup file yourself (Google Drive, email or elsewhere), delete it there too. We never receive backup files.

Stop sending usage counts

In the app, open Settings → About (অ্যাপ সম্পর্কে) and turn off “ব্যবহারের হিসাব পাঠান” (Send usage counts). Nothing more is counted or sent, and counts not yet sent are deleted.

Delete what reached our server

Our server only receives the “Report wrong info” reports and missing names you choose to send, plus a few anonymous numbers once a day. None of them carries your name, phone number or device ID, so we cannot tell on our own which ones are yours.

To have a report or name removed, email nupurkhatunpro@gmail.com with the circular or name, roughly when you sent it and what you wrote. We will remove whatever matches. Usage counts are kept only as totals across all phones, so no one person's share can be picked out or removed.

Full privacy policy